প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
রাজনৈতিকভাবে করা হত্যা মামলা প্রত্যাহারের ঘোষণা আইনমন্ত্রীর
নিউজ ডেস্ক ||
রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আইনমন্ত্রী। তিনি জানিয়েছেন, কেবল ধর্ষণসংক্রান্ত অভিযোগ বা মামলা বাদে, অন্য যেকোনো হত্যা মামলাও যদি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়ে থাকে এবং তা যদি তদন্তে প্রমাণিত হয়, তবে তা প্রত্যাহার করে নেওয়া হবে।ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের আইনি স্বস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার জট কমবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত