প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
লালমোহনে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার দুই
নিউজ ডেস্ক ||
ভোলার লালমোহন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলাদা দুটি অভিযানে মাদকদ্রব্যসহ দুজনকে পাকড়াও করা হয়েছে। গত সোমবার রাতে পশ্চিম চরউমেদ ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানকালে পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত