প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
মদনে কৃষকের প্রণোদনার অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নিউজ ডেস্ক ||
নেত্রকোনার মদন উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার অর্থ আত্মসাতের একটি চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি পূর্বে স্থানীয় যুবলীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদ বাগিয়ে নেন।গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাসীন দলের নেতাদের ছায়ায় তিনি দল পরিবর্তন করে নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। মূলত রাজনৈতিক ক্ষমতার এই পালাবদল এবং প্রভাব খাটিয়েই তিনি কৃষকদের সহায়তার এই অর্থ নিজের আয়ত্তে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত