প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদেশ গমনে অর্থ প্রেরণ প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক ||
দেশের বাইরে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের শিথিলতা এনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকাশিত নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিদেশে স্কুল ও কলেজ পর্যায়ে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সমতুল্য শ্রেণīতে পাঠগ্রহণের উদ্দেশ্যে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের আগের মতো আর কোনো ধরনের আগাম অনুমতির প্রয়োজন হবে না।সংবাদমাধ্যম 'ডেইলি বাংলাদেশ'-এর প্রতিবেদন সূত্রে জানা যায়, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক লেনদেন প্রক্রিয়াকে আরও ঝামেলাহীন ও জনবান্ধব করার লক্ষ্যেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবক বা প্রবাসগামীরা এখন থেকে আরও সহজে ও দ্রুততম সময়ে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত