প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
তাইওয়ানের দাবি: মার্কিন প্রভাব রুখতে সামরিক শক্তি বাড়াচ্ছে বেইজিং
নিউজ ডেস্ক ||
তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের সময় বিদেশি শক্তির বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাধা বা নাক গলানো এড়াতে আগাম কৌশলগত প্রস্তুতি নিচ্ছে চীন। দ্বীপরাষ্ট্রটির ভাষ্য অনুযায়ী, এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর রণতরী ও বিমানবাহী যুদ্ধজাহাজ বহর নিয়ে শক্তি প্রদর্শন করেছে বেইজিং।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, তাইওয়ান ও চীনের মধ্যকার সম্ভাব্য যেকোনো উত্তেজনাকর পরিস্থিতিতে বাইরের কোনো রাষ্ট্র যেন সামরিকভাবে জড়িয়ে পড়তে না পারে, মূলত সেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই এই নৌমহড়া পরিচালনা করেছে চীনা সামরিক বাহিনী।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত