প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী
নিউজ ডেস্ক ||
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক গুরুত্বপূর্ণ সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণীও তাঁর সঙ্গে রয়েছেন।তুরস্কে অনুষ্ঠিতব্য এই বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি নির্ধারিত সূচি অনুযায়ী রওনা হয়েছে। সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে দেশের জলবায়ু সংকট ও সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত