প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনকে দস্যুমুক্ত করার এক দফা দাবিতে শ্যামনগরে নৌ-বন্ধন
নিউজ ডেস্ক ||
সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুন্দরবন থেকে সব ধরনের বনদস্যু চিরতরে হটানোর একক দাবিতে একটি ব্যতিক্রমী নৌ-বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়।জানা গেছে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অন্তর্ভুক্ত খোলপেটুয়া নদীর বুকে এই নৌ-বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বন ও সুন্দরবন সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মানুষের অংশগ্রহণে দস্যু নির্মূলের এই জোরালো দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত