প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক এক
নিউজ ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এই আকস্মিক বিস্ফোরণটি হয়।ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে এবং ঘটনাস্থل থেকে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর বেশ কিছু বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। সৌভাগ্যবশত, এই বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত