প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
নওগাঁর মহাদেবপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩০ কেজি পলিথিন জব্দসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নিউজ ডেস্ক ||
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে পলিথিন মজুত ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট দুটি দোকানের মালিককে আইনের আওতায় আনা হয় এবং তাদের উভয়কে মিলিয়ে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, অবৈধ পলিথিনের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত