প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, সাময়িকভাবে বন্ধ মেট্রোরেল স্টেশন
নিউজ ডেস্ক ||
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাসটিতে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে। আগুন লাগার পর মুহূর্তেই সেখান থেকে ঘন ধোঁয়া কুন্ডলী পাকিয়ে ওপরের দিকে উঠতে শুরু করে।বাসের আগুন থেকে নির্গত হওয়া ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে নিকটস্থ ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ভেতরে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা বন্ধ রাখা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত