নিউজ ডেস্ক ||
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ষাটোর্ধ্ব এক বাইসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।নিহত মোহাম্মদ শামসুল আলমের বয়স হয়েছিল ৬০ বছর। ঘটনার সময় হানিফ পরিবহনের একটি বাস তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয় বলে জানা গেছে।