নিউজ ডেস্ক ||
গোপালগঞ্জ জেলায় একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় সারজিল সিকদার নামের এক কলেজপড়ুয়া শিক্ষার্থী মারা গেছেন। তার বয়স হয়েছিল ২২ বছর।রোববার রাত প্রায় সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।