প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
পরীমণির মেজাজ ও আচরণ পুরো অভিনয়শিল্পীদের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে: রিনা খান
নিউজ ডেস্ক ||
আদালত চত্বরে সংবাদকর্মীদের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির উত্তপ্ত বাক্যবিনিময় ও বিতর্কিত আচরণের জেরে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী রিনা খান। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা কেবল একজন ব্যক্তির ভাবমূর্তিয়েই নয়, বরং এর নেতিবাচক প্রভাব পুরো শিল্পী সমাজের ওপর পড়ছে।সাম্প্রতিক সময়ে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরীমণির আচরণ ঘিরে চারদিকে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ এই শিল্পী গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে এমন মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত