প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
মহাদেবপুরে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিউজ ডেস্ক ||
নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিনটি স্মরণে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি মহাদেবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দলীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত