প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
নিউজ ডেস্ক ||
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও একটি এলাকায় জমি জবরদখল এবং উচ্ছেদের অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় জনসাধারণ একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টে জমি সংক্রান্ত বিরোধের মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় আদালতের রায় না মেনে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের এ ধরনের উচ্ছেদ ও দখলের উদ্যোগ সম্পূর্ণ অনভিপ্রেত ও বেআইনি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত