প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুরের শীতকালীন সবজি সরবরাহ হচ্ছে দেশজুড়ে
নিউজ ডেস্ক ||
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বিভিন্ন জনপদে শীতকালীন শাকসবজির সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কৃষিপণ্য দেশের অন্যান্য অঞ্চলেও পাঠানো হচ্ছে।উপজেলার সোনামুখী, ঢেকুরিয়া, মেঘাই, নাটুয়ারপাড়া, কুমারিয়াবাড়ী এবং সিমান্তবাজারগুলোতে নিয়মিতভাবেই শীতকালীন সবজির উপস্থিতি বাড়ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি আমদানির ইতিবাচক প্রভাব পড়েছে দামে। এর ফলে ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সব ধরনের সবজির মূল্য বিগত দিনের তুলনায় হ্রাসের পথে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত