প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ইউনিয়ন গঠনের বিরোধিতায় সড়ক ও রেললাইন অবরোধ
নিউজ ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে দ্বিখণ্ডিত করে 'বরিশল' নামক আরেকটি নতুন ইউনিয়ন তৈরির সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করেছেন এলাকাবাসী। এরই অংশ হিসেবে স্থানীয় সাধারণ মানুষ সড়ক এবং রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।এই নজিরবিহীন অবরোধের ফলে দেশের প্রধান যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ থমকে যায়। হঠাৎ এই কর্মসূচির কারণে যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত