প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাটের ডিসিকে তিন দিনের মধ্যে সরানোর আল্টিমেটাম ছাত্রদলের
নিউজ ডেস্ক ||
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি প্রদর্শন না করা এবং এক বক্তার বক্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ ঘটনায় আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে (ডিসি) অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।সূত্র জানায়, জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভার ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি রাখা হয়নি। এছাড়া সভায় প্রদত্ত একটি বক্তব্য ঘিরে অসন্তোষ দেখা দেয়, যার প্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত