প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
সাজেকের রানাসাবা পাড়ায় ইউপিডিএফ নেতার আস্তানায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অস্ত্র ও রশিদ জব্দ
নিউজ ডেস্ক ||
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকার রানাসাবা পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। ওই অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সংশ্লিষ্ট এক নেতার গোপন আস্তানা থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, কার্তুজ এবং অর্থ আদায়ের রশিদ বইসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।শনিবার সংঘটিত এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে এসব অবৈধ মালামাল উদ্ধার করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত