প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
মহেশখালীতে সামিটের টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু
নিউজ ডেস্ক ||
কক্সবাজারের মহেশখালীতে সামিটের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে জ্বালানি সরবরাহ পুনরায় শুরু হয়েছে। নির্দিষ্ট মেয়াদে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।এর আগে টার্মিনালটির রক্ষণাবেক্ষণ কাজের জন্য সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কাজ সম্পন্ন হওয়ায় এখন থেকে পুনরায় স্বাভাবিক প্রক্রিয়ায় গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত