প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
পবিপ্রবির নির্বাহী প্রকৌশলীর পদোন্নতি নিয়ে প্রশ্ন, আইনি নোটিশ প্রেরণ
নিউজ ডেস্ক ||
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রকৌশল দপ্তরের সিভিল উইংয়ের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের বিরুদ্ধে নিয়োগ, শিক্ষাগত সনদ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয়টির ওই প্রকৌশলীর পেশাগত পদোন্নতি এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতার বিষয়টিতেও অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত