প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
ময়লার ভাগাড় হটিয়ে চরফ্যাশনের প্রবেশমুখে গড়ে উঠল গ্রিন জোন
নিউজ ডেস্ক ||
ভোলার চরফ্যাশন পৌরসভার মূল প্রবেশদ্বারের চিরচেনা বর্জ্যের স্তূপ ও দুর্গন্ধময় পরিবেশের স্থায়ী অবসান ঘটেছে। দীর্ঘদিন ধরে চলা এই জনদুর্ভোগের দৃশ্য পাল্টে দিয়ে সেখানে এখন সবুজের সমারোহ গড়ে তোলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে যেখানে ময়লার ভাগাড়ের কারণে চলাচলকারী ও এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হতেন, সেই জায়গাটিতে এখন বিভিন্ন প্রজাতির দুইশ গাছ রোপণ করে একটি সুদৃশ্য গ্রিন জোন তৈরি করা হয়েছে। পৌরসভার এই উদ্যোগে এলাকার পরিবেশগত উন্নয়ন ঘটেছে এবং দূর হয়েছে দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত