প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ আটক ৩, পিস্তল ও মোবাইল উদ্ধার
নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অস্ত্রসহ ওই তিন ব্যক্তিকে পাকড়াও করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত