প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
নিউজ ডেস্ক ||
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে বিশজন নেতাকর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী একটি শোভাযাত্রা বের করার সময় উভয় পক্ষের মাঝে এই বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে পরিস্থিতি দ্রুত অবনতি হয়ে সংঘর্ষে রূপ নেয় এবং এতে উভয় পক্ষের লোকজন আহত হন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত