প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় হট্টগোল, ডিসির দুঃখ প্রকাশ
নিউজ ডেস্ক ||
জয়পুরহাট জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বিশৃঙ্খলা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের মূল ব্যানারে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবি ব্যবহার না করায় উপস্থিত লোকজনের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জেলা প্রশাসক (ডিসি) দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে, কেন এমন পরিস্থিতির তৈরি হলো তা খতিয়ে দেখতে একটি তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত