প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগ থেকে ১৩০০ প্রসাধনসামগ্রী আটক
নিউজ ডেস্ক ||
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণ নিষিদ্ধ প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে এগুলো জব্দ করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দ করা প্রসাধনসামগ্রীর মধ্যে বিউটি ক্রিমের পরিমাণ ১ হাজার ৩০০ পিস। বিমানবন্দর দিয়ে অবৈধভাবে এসব পণ্য প্রবেশের সময় কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি চালিয়ে এই চালানটি আটক করেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত