প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
এক লাখ আনসার সদস্যকে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত করার উদ্যোগ
নিউজ ডেস্ক ||
দেশের আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনার প্রথম ধাপে অন্তত এক লাখ সদস্যকে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী উপযুক্ত করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংগৃহীত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলার লক্ষ্যেই আনসার-ভিডিপি সদস্যদের বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। এর ফলে বিদেশে তাদের চাকরির নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত