নিউজ ডেস্ক ||
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত একদিনের এই কার্যক্রমে মোট ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের অংশ হিসেবে চালিত এই অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সর্বমোট ৫০টি মামলা রুজু করা হয়েছে।