প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে লালমোহনের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন গ্রেপ্তার
নিউজ ডেস্ক ||
ভোলার লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। তাকে রাজধানী ঢাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন আহমেদ একজন বীরমুক্তিযোদ্ধা। রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন সূত্রে তার আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাকে ঠিক কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত