নিউজ ডেস্ক ||
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত এক দিনে এই রোগের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট এই ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে আরও ১ হাজার ৩১৪ জন সন্দেহভাজন হাম রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।