প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
আখাউড়ায় খড়মপুর মাজার কমিটি নির্বাচন: উৎসবমুখর আমেজে ভোটারদের ঘরে ফেরা
নিউজ ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অবস্থিত খড়মপুর মাজার পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন ও উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। এই নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।মাজার কমিটির ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে কর্মক্ষেত্র ও প্রবাস জীবনের পাট চুকিয়ে নিজ এলাকায় ফিরে আসছেন ভোটাররা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে আসা চাকরিজীবী, প্রবাসী এবং অন্যান্য দূরবর্তী এলাকার বাসিন্দারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে স্থানীয় এলাকায় উপস্থিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত